সামুদ্রিক সম্পদের সুষ্ঠু ব্যবহারে বিল পাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামুদ্রিক সম্পদ আহরণ ও তার যথাযথ ব্যবহার নিশ্চিত ক​রতে বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট বিল, ২০১৫ আজ রোববার সংসদে পাস হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান বিলটি উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।

বিলের ওপর দেওয়া সংশোধনী প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়।
বিলে বলা হয়, ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের প্রধান কার্যালয় কক্সবাজারের রামুতে হবে। ইনস্টিটিউট ভৌত মহাসমুদ্রবিদ্যা, ভূতাত্ত্বিক মহাসমুদ্রবিদ্যা, রাসায়নিক মহাসমুদ্রবিদ্যা, জৈব মহাসমুদ্রবিদ্যা ও জলবায়ুর পরিবর্তন বিষয়ে গবেষণা করবে।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে ইয়াফেস ওসমান বলেন, সামুদ্রিক সম্পদ আহরণ এবং এর যথাযথ ব্যবহার নিশ্চিত করতে গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য ন্যাশনাল ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হচ্ছে। এর ব্যবস্থাপনা, কাঠামো নির্ধারণ ও সুষ্ঠু পরিচালনা নিশ্চিত করতে একটি আইনি কাঠামো প্রয়োজন। এ আইনটি প্রণীত হলে সামুদ্রিক সম্পদ চিহ্নিতকরণ ও আহরণ কর্মকাণ্ড সফলভাবে পরিচালনা করা সম্ভব হবে।