সাম্প্রতিক হামলায় উদ্বিগ্ন ইইউ মিশন প্রধানেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাম্প্রতিক সময়ে ব্লগার, ধর্মীয় সংখ্যালঘু, মানবাধিকারকর্মী, বিদেশি নাগরিক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ নিরীহ মানুষের ওপর হামলায় উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মিশন প্রধানেরা। আজ রোববার পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সাক্ষাৎকালে তাঁরা এ উদ্বেগের কথা জানান।

ইইউ দেশগুলোর রাষ্ট্রদূত, হাইকমিশনার ও মিশনের প্রধানেরা বলেন, এ ধরনের আক্রমণ মানবাধিকার, মত প্রকাশের স্বাধীনতা ও বিশ্বাসের ওপর হুমকিস্বরূপ। তাঁরা মনে করেন, এসব ঘটনা আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে। সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তাঁরা।
সন্ত্রাসবাদ মোকাবিলায় বাংলাদেশের সঙ্গে ইউরোপের অংশীদারত্ব ও সহযোগিতা আরও জোরদারের প্রস্তাব দেন মিশনের প্রধানেরা।