সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় মহিলা পরিষদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শারদীয় দুর্গাপূজায় অপ্রীতিকর ঘটনা রোধে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন’ স্লোগান নিয়ে মানববন্ধন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। জাতীয় প্রেসক্লাবের সামনে গতকাল বুধবার বিকেল চারটায় এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধন শেষে সমাবেশে সভাপতির বক্তব্যে সংগঠনটির সভাপতি আয়শা খানম বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, তিন স্তরবিশিষ্ট নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কাজেই আমরা আশা করি দেশের পূজামণ্ডপে হিন্দু ধর্মাবলম্বীরা কোনো উদ্বেগ-উৎকণ্ঠা ছাড়াই আনন্দের সঙ্গে এই উৎসব পালন করতে পারবেন।’ মানববন্ধনটি পরিচালনা করেন বাংলাদেশ মহিলা পরিষদের প্রোগ্রাম ডিরেক্টর জনা গোস্বামী। সমাবেশে আরও বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক মালেকা বানু, যুগ্ম সাধারণ সম্পাদক রাখী দাস পুরকায়স্থ প্রমুখ। বিজ্ঞপ্তি।