সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদ বিরোধী মঞ্চের কনভেনশন আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ শুক্রবার সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদবিরোধী মঞ্চের দ্বিতীয় জাতীয় কনভেনশন সকাল ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হবে। দেশের বুদ্ধিজীবী, পেশাজীবী, রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক-ছাত্র-যুব-শ্রমিক সংগঠনের নেতারা এবং বিভিন্ন জেলার প্রতিনিধিরা এখানে উপস্থিত থাকবেন। এ ছাড়া কনভেনশনে ভারত ও পাকিস্তান থেকে কয়েকজন প্রতিনিধি অংশ নেবেন।
মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের জন্য অভিযুক্তদের বিচার-প্রক্রিয়া নস্যাৎ করার তৎপরতা প্রতিহত করা এবং দুর্নীতিমুক্ত জবাবদিহিমূলক সুশাসন নিশ্চিত করার জন্য জনমত সংগঠিত করতে এই কনভেনশনের আয়োজন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
কনভেনশনে সভাপতিত্ব করবেন সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদবিরোধী মঞ্চের সমন্বয়ক অজয় রায়। বিজ্ঞপ্তি।