সাম্প্রদায়িক উসকানির মামলায় এম কে আনোয়ারের জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাম্প্রদায়িক উসকানি ও মানহানির অভিযোগে করা বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের দুই সপ্তাহের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। গতকাল সোমবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ এই জামিন মঞ্জুর করেন।গতকাল আদালতে হাজির হয়ে এম কে আনোয়ার আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন। ৭ মে স্বেচ্ছাসেবক লীগের নেতা দেবাশীষ বাদী হয়ে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে সাম্প্রদায়িক উসকানি ও মানহানির অভিযোগে এম কে আনোয়ারের বিরুদ্ধে মামলা করেন। মহানগর হাকিম হাসিবুল হক মামলাটি গ্রহণ করে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।