সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের সাম্প্রতিক উগ্র কার্যক্রমের প্রতিবাদে এবং সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে মৌলভীবাজারে বিক্ষোভ হয়েছে। ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা কমিটি গত সোমবার সন্ধ্যায় সংগঠনের কোর্ট রোডের কার্যালয় থেকে মিছিলটি বের করে। মৌলভীবাজার শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে স্থানীয় শহীদ মিনারে গিয়ে মিছিল শেষ হয়।