ফেনীতে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সমেঞ্চলন
সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব ও কলামিস্ট মহিউদ্দিন আহমেদ বলেন, মুক্তিযুদ্ধে জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে অসাম্প্রদায়িক চেতনায় সবার ঐক্যবদ্ধ অংশগ্রহণ ছিল বলেই পাকিস্তানি বাহিনী এবং তাদের এদেশীয় দোসরদের পরাজিত করে অর্জিত হয়েছে বাংলাদেশ। এখন আবার সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে। তাদের রুখতে হবে। স্বাধীনতার ৪২ বছর পরও অর্পিত সম্পত্তির নামে একটি কালো আইন বাতিল হয়নি। এটি দুঃখজনক।গতকাল শুক্রবার দুপুরে ফেনীতে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সমেঞ্চলনে প্রধান অতিথির বক্তব্যে মহিউদ্দিন আহমেদ এসব কথা বলেন। প্রধান বক্তা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত বলেন, সুপ্রিম কোর্টের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অর্পিত সম্পত্তির ‘খ’ তফসিল করা হয়েছে। এটি একটি নিঃস্বকরণ প্রক্রিয়া। তিনি এই আইন প্রত্যাহারের দাবি জানান।বিশেষ অতিথির বক্তব্যে কলামিস্ট ও প্রাবন্ধিক সৈয়দ আবুল মকসুদ মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনায় উদ্ধুদ্ধ হয়ে কাজ করার জন্য সবাইকে আহ্বান জানান। ধর্মীয় রাষ্ট্র নয় ধর্মনিরপেক্ষ রাষ্ট্র চাই, ধর্ম যার যার রাষ্ট্র সবার স্লোগান সামনে রেখে জেলা শিল্পকলা একাডেমীতে আয়োজিত সমেঞ্চলন উদ্বোধন করেন ফেনী পৌরসভার মেয়র নিজাম উদ্দিন হাজারী। জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি প্রিয়রঞ্জন দত্তের সভাপতিত্বে সমেঞ্চলনে বিশেষ অতিথি ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য কাজল দেবনাথ, মিলন কান্তি দত্ত, যুগ্ম সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ, শ্যামল পালিত, জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আলাউদ্দিন। বক্তব্য দেন কেন্দ্রীয় নেতা তাপস পাল, নির্মল চ্যাটার্জি প্রমুখ।সমেঞ্চলনে প্রিয়রঞ্জন দত্তকে সভাপতি, শুকদেব নাথকে সম্পাদক ও সুশেন চন্দ্র শীলকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।