সাম্প্রদায়িক শক্তিকে বর্জনের প্রত্যয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ৬ জুলাই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী থাকলেও অনিবার্য কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসন গতকাল দিবসটি উদ্যাপন করে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সকাল নয়টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আবদুস সোবহান, সহ-উপাচার্য এম নূরুল্লাহ, সাংসদ ফজলে হোসেন বাদশাসহ বিশ্ববিদ্যালয়ের বিপুলসংখ্যক শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।উদ্বোধনী পর্ব শেষে সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে থেকে অতিথিসহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ক্যাম্পাসে বের করা বর্ণাঢ্য শোভাযাত্রা। সকাল ১০টায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান। অনুষ্ঠানে বক্তারা ক্যাম্পাসের বিভিন্ন ছাত্রসংগঠনের নেতা-কর্মীসহ শিক্ষার্থীদের আত্মসংঘাতে না জড়িয়ে আধুনিক ও যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত হওয়ার আহ্বান জানান। বিশ্ববিদ্যালয়ে ভবিষ্যতে কোনোভাবেই সাম্প্রদায়িক মৌলবাদী শক্তিকে স্থান দেওয়া হবে না উল্লেখ করে বক্তারা বলেন, আজকের এ নতুন প্রজন্ম যদি প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের এবং দেশের জনগণের কল্যাণে কাজ শুরু করেন, তবে বাংলাদেশ অবশ্যই একদিন সোনার বাংলাদেশে পরিণত হবে।দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল বিকেল সাড়ে চারটায় প্রীতি ফুটবল ম্যাচ, বিকেল পাঁচটায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নাটক মঞ্চায়ন, সন্ধ্যা সোয়া সাতটায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে নাট্যকলা ও সংগীত বিভাগের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতি। প্রতিষ্ঠাবার্ষিকী প্রসঙ্গে উপাচার্য আবদুস সোবহান ও সহ-উপাচার্য এম নূরুল্লাহ বলেন, যেসব লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছিল, সেসব বাস্তবে রূপ দিয়ে এ বিদ্যাপীঠটিকে আধুনিক জ্ঞান-গবেষণা চর্চাকেন্দ্র হিসেবে গড়ে তুলতে বর্তমান প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ জন্য তারা সবার সার্বিক সহযোগিতাও কামনা করেন।১৯৫৩ সালের ৬ জুলাই পাঁচজন ছাত্রীসহ মাত্র ১৬১ জন শিক্ষার্থী নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে। বর্তমান্রেআটটি অনুষদের আওতায় ৪৭টি বিভাগে ও ৪৯টি বিষয়ে চার বছর মেয়াদি অনার্স এবং এক বছর মেয়াদি মাস্টার্স ডিগ্রি প্রদান করা হচ্ছে। এমফিল ও পিএইচডিসহ উচ্চতর গবেষণার জন্য রয়েছে পাঁচটি ইনস্টিটিউট। শিক্ষার্থীর সংখ্যা এখন প্রায় ২৬ হাজার।