সাম্প্রদায়িক শক্তিকে রুখতে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) সভাপতি অধ্যাপক মোজাফফর বলেছেন, সাম্প্রদায়িক শক্তি ও জামায়াত-শিবিরকে রুখতে হলে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। গতকাল শুক্রবার সকালে নারায়ণগঞ্জের ইসদাইরে বাংলা ভবন কমিউনিটি সেন্টারে বামপন্থী ছাত্রসংগঠনগুলোর সাবেক নেতা-কর্মীদের সংগঠন সমমনার বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সমমনার সভাপতি আবদুস সোবহান মিয়ার সভাপতিত্বে এতে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম প্রমুখ। অধ্যাপক মোজাফফর বলেন, উগ্র সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করা না গেলে মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস হয়ে যাবে। ১৯৬৬, ’৬৯ ও ’৭১-এর মতো গণ-আন্দোলন গড়ে তুলতে হলে মুক্তিযুদ্ধের পক্ষের ও বাম শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে।