সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে গণপ্রতিরোধের আহ্বান জাসদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবিলম্বে ‘বিএনপি-জামায়াতের সাম্প্রদায়িক সন্ত্রাসীদের’ কঠোর হাতে দমন এবং এসব হামলার সঙ্গে জড়িত লোকজনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে জাসদ।
জাসদের সভাপতি এবং তথ্য ও সংস্কৃতিমন্ত্রী হাসানুল হক ইনু এবং সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া আজ বুধবার এক বিবৃতিতে এ দাবি জানিয়েছেন। বিবৃতিতে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে দশম জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে পরিকল্পিতভাবে হিন্দু সম্প্রদায়ের ওপর বিএনপি-জামায়াতের সন্ত্রাসীদের হামলা-অগ্নিসংযোগ-লুটপাট-হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান জাসদের নেতারা। তাঁরা বলেন, ‘৭১ সালে পাকিস্তানি সেনাদের মতো জামায়াত-বিএনপির সন্ত্রাসীরা হিন্দু সম্প্রদায়ের ওপর হামলে পড়েছে।’
অবিলম্বে জামায়াত-বিএনপির সাম্প্রদায়িক সন্ত্রাসীদের কঠোর হাতে দমন করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান এবং হামলার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।