সাম্প্রদায়িক সম্প্রীতি পরিষদের সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘জাতির এই দুঃসময়ে মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।’
গতকাল শনিবার চট্টগ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতি পরিষদ আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। আগামী ২০ ডিসেম্বর চট্টগ্রাম শহীদ মিনারে সাম্প্রদায়িকতা বিরোধী কনভেনশন সফল করতে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
আমরা মুক্তিযোদ্ধার সন্তান-এর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক মু. সাহেদ উল আমিনের পরিচালনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির চট্টগ্রাম জেলা কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন কমিটির চট্টগ্রাম জেলা শাখার আহ্বায়ক সীমান্ত তালুকদার, দীপংকর চৌধুরী, স্বপন সেন, অঞ্চল চৌধুরী, মিলি চৌধুরী, অলিদ চৌধুরী, শিবলী নোমান চৌধুরী প্রমুখ।