সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আলোচনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে বগুড়ার ধুনট ও শেরপুর এবং নাটোরের গুরুদাসপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে গতকাল রোববার এসব সভা অনুষ্ঠিত হয়। সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ায় হিন্দু ধর্মাবলম্বীদের মন্দিরে হামলাসহ বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন দেব-দেবীর মূর্তি ভাঙচুরের পর এসব সভা হলো।
ধুনট উপজেলা পরিষদের হলরুমে ধুনট উপজেলা ইসলামিক ফাউন্ডেশন শাখার উদ্যোগে সভা হয়। শেরপুরেও উপজেলা পরিষদ মিলনায়তনে সভা হয়েছে। গুরুদাসপুরে ইউএনওর কার্যালয়ে সভা হয়। তিন জায়গাতেই বেলা ১১টার দিকে সভা হয়। এসব সভায় বক্তারা অবিলম্বে এসব হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।