সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশের মানুষের ঐতিহ্য: রাষ্ট্রপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্গাপূজা উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গতকাল বঙ্গভবনে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন l ছবি: ফোকাস বাংলা
দুর্গাপূজা উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গতকাল বঙ্গভবনে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন l ছবি: ফোকাস বাংলা

রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, ঐক্য, ধর্মনিরপেক্ষতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশের জনগণের ঐতিহ্য। নিজ নিজ অবস্থান থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে জাতীয় উন্নয়নে অবদান রাখতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
দুর্গাপূজা উপল‌ক্ষে গতকাল মঙ্গলবার বঙ্গভবনে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। তিনি বলেন, পূজা ও অন্যান্য উৎসব বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির গভীর থেকে উদ্ভূত।
দুর্গাপূজা উপল‌ক্ষে হিন্দু সম্প্রদায়ের সদস্যদের জন্য ওই সংবর্ধনার আয়োজন করেন রাষ্ট্রপতি। অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও তাঁর পত্নী রাশিদা খানম অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, ধর্ম সম্প্রদায়ের, কিন্তু উৎসব সর্বজনীন। সব ধর্মের মূল মন্ত্র মানবকল্যাণ।

সংবর্ধনা অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তি এবং বিভিন্ন পূজা কমিটির নেতারা যোগ দেন।

অনুষ্ঠানে ধর্মমন্ত্রী মতিউর রহমান ও ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলাও উপস্থিত ছিলেন।