সাম্প্রদায়িক সহিংসতা বন্ধে সরকারের কাছে আট দফা দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতসহ সাম্প্রদায়িক সহিংসতা বন্ধে সরকারের কাছ আট দফা দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষক।গতকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরোনো সিনেট ভবনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। নীল দলের সদস্য হিসেবে পরিচিত ২২ জন শিক্ষকের একটি প্রতিনিধিদলের নোয়াখালীর সহিংসতাকবলিত এলাকা সফরের পর এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে: ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের গ্রেপ্তার এবং বিচারের আওতায় আনা, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও ২০০১ সালের সাম্প্রদায়িক সহিংসতার তদন্তে গঠিত কমিশনের সুপারিশমালা অবিলম্বে বাস্তবায়ন করা।