সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে পথসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী সদর উপজেলার খানখানপুর রেলস্টেশনে গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির উদ্যোগে পথসভা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে এর আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আবদুস সামাদ মিয়া, জেলা কৃষক সমিতির সভাপতি মুজিব আলম, ছাত্র ইউনিয়নের সভাপতি আবদুল হালিম, ছাত্রনেতা সাগর রায় প্রমুখ। এর আগে খানখানপুর বাজার এলাকায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে প্রচারপত্র বিলি করা হয়। বক্তারা সাম্প্রদায়িক সহিংসতার নিন্দা জানান। বলেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত দেশে এ ধরনের হামলা ন্যক্কারজনক। অবিলম্বে এসব হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে বিচার করা হোক।