সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল-সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সারা দেশে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করেছে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ। মিছিল শেষে এক সমাবেশে ঐক্যবদ্ধভাবে সহিংসতা প্রতিরোধের আহ্বান জানান পরিষদের নেতারা। গতকাল মঙ্গলবার বিকেলে নগরের জে এম সেন হল থেকে এই মিছিল বের হয়। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত মিছিলের উদ্বোধন করেন। মিছিলটি নগরের বিভিন্ন সড়ক ঘুরে আবারও জে এম সেন হলে এসে শেষ হয়। মিছিল শেষে সমাবেশে রানা দাশগুপ্ত বলেন, একাত্তরের পরাজিত শক্তি আবার একাত্তরের মতোই সাম্প্রদায়িক ও রাজনৈতিক সহিংসতা শুরু করেছে।