সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর, হবিগঞ্জের মাধবপুরসহ দেশের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক সহিংসতা, মন্দির ভাঙচুর ও হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার প্রতিবাদে গতকাল শনিবার ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পূর্ব চৌরাস্তায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।
উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এসব কর্মসূচির আয়োজন করে। গতকাল সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এসব কর্মসূচি পালন করা হয়। প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ঐক্য পরিষদের সভাপতি অতুল চন্দ্র রায়। বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শামীমুজ্জামান, যুগ্ম সম্পাদক গোলাম রব্বানী, পৌর মেয়র কশিরুল আলম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সম্পাদক গোপী কৃষ্ণ রায়, পূজা পরিষদের সভাপতি প্রফুল্ল কুমার রায়, সম্পাদক বাদল চন্দ্র রায়, মুক্তিযোদ্ধা কৃষ্ণ মোহন রায় প্রমুখ।