সাম্প্রদায়িক হামলা প্রতিরোধে পটিয়ায় সর্বদলীয় সভা
সাম্প্রদায়িক হামলা প্রতিরোধে মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শের সব রাজনৈতিক দল ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের উদ্যোগে চট্টগ্রামের পটিয়ায় গত শনিবার সন্ধ্যায় পটিয়া ক্লাব মিলনায়তনে এক সভা অনুষ্ঠিত হয়।চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোতাহেরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে বাসদ নেতা স ম ইউনুচের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন পটিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, পটিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সামশুদ্দিন আহমদ, জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সামশুল আলম মাস্টার, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম শামশুজ্জামান, সাধারণ সম্পাদক বিজন চক্রবর্তী, পটিয়া উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক পুলক দাশ, পটিয়া পৌরসভার মেয়র হারুনর রশিদ, গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সদস্য তাজুল মুল্লুক, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য নজরুল ইসলাম, গণফোরামের নেতা মোয়াজ্জেম হোসেন, চিকিৎসক হাসান শহীদুল আলম, দিলীপ ভট্টাচার্য্য, আওয়ামী লীগের নেতা আইয়ুব বাবুল, চেয়ারম্যান মোহামঞ্চদ ছৈয়দ, আলমগীর আলম, সিপিবির নেতা শ্যামল দে, সাংস্কৃতিক সংগঠক অভিজিৎ বড়ুয়া, গোফরান রানা, নাজিম উদ্দিন প্রমুখ। সভায় একাত্তরের মতো মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শের পক্ষের সব রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠনকে ঐক্যবদ্ধভাবে সাম্প্রদায়িক শক্তির হামলা, লুটপাট, নির্যাতন বন্ধ ও প্রতিরোধে পটিয়া উপজেলা, প্রতি ইউনিয়নে সমিঞ্চলিত প্রতিরোধ কমিটি গঠন, প্রতি ইউনিয়নে সমাবেশ ও প্রশাসনের সঙ্গে বৈঠক করার সিদ্ধান্ত নেওয়া হয়।