প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর ও উপাসনালয়ে হামলাকারীদের রুখে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে। প্রথম আলোর ময়মনসিংহ বন্ধুসভার সদস্যদের মানববন্ধনে এ আহ্বান জানানো হয়। ময়মনসিংহ শহরের ফিরোজ জাহাঙ্গীর চত্বরে গতকাল বেলা তিনটায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নির্বাচনকে ঘিরে দেশে ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িঘর ও উপাসনালয়ে হামলার নিন্দা জানানো হয় মানববন্ধনে। পাশাপাশি এর বিরুদ্ধে দেশের সচেতন মানুষকে রুখে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে।
ময়মনসিংহ বন্ধুসভার সভাপতি সুব্রত কুমার সিংহ, সাধারণ সম্পাদক তাহমিনা শেখ ও প্রায় ৪০ জন বন্ধু মানববন্ধনে অংশ নেন। এর সঙ্গে একাত্মতা ঘোষণা করে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।