সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরসহ দেশের বিভিন্ন এলাকায় হিন্দু বাড়িঘর ও মন্দিরে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও মিছিল করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পৃথক কর্মসূচি পালন করে বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ এবং সনাতন ধর্ম সংঘ।
বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে সিনেট ভবনের সামনে গতকাল বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত সনাতন ধর্ম সংঘের আয়োজনে মানববন্ধন হয়। এদিকে একই সময় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে মানববন্ধন করে বাংলা বিভাগ। এতে বিভাগের সভাপতি অমৃতলাল বালার সভাপতিত্ব করেন।