সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদ বিরোধী মঞ্চের কমিটি গঠন
অজয় রায়কে সমন্বয়ক, জিয়াউদ্দিন তারেক আলীকে যুগ্ম সমন্বয়ক এবং নূর মোহাম্মদ তালুকদারকে সদস্যসচিব করে সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদবিরোধী মঞ্চের কমিটি গঠন করা হয়েছে। গত শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ কমিটি গঠন করা হয়।অধিবেশনে একটি উপদেষ্টা কমিটিও ঘোষণা করা হয়। এ কমিটির সদস্যরা হলেন কর্নেল (অব.) শওকত আলী, অধ্যাপক সালাহউদ্দিন আহমদ, অধ্যাপক মোশাররফ হোসেন, অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী, অধ্যাপক আনিসুজ্জামান, এ এম এম শওকত আলী, আবুল বারকাত, সেলিনা হোসেন, মেজর জেনারেল (অব.) আমিন আহমেদ চৌধুরী, সাইদুর রহমান, শেখ জিনাত আলী, হামিদা হোসেন, কবি মহাদেব সাহা ও মিলি রহমান। আগামী ১০ জুনের মধ্যে জেলা নেতাদের মতামতের ভিত্তিতে মঞ্চের পূর্ণাঙ্গ সমন্বয় কমিটি গঠন ও জেলা প্রতিনিধিদের নাম প্রস্তাব করারও সিদ্ধান্ত হয় অধিবেশনে।প্রবীণ রাজনীতিক পঙ্কজ ভট্টাচার্যের সভাপতিত্বে সাংগঠনিক অধিবেশনে সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদবিরোধী মঞ্চের কনভেনশনের ঘোষণাপত্র উপস্থাপন করেন জিয়াউদ্দিন তারেক আলী। অন্যদের মধ্যে নূর মোহাম্মদ তালুকদার, নাজমুল হক প্রধান, অ্যাডভোকেট দেবাশীষ রায়, রণেশ মৈত্র, হামিদা হোসেন প্রমুখ বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।