সাম্প্রদায়িকতা প্রতিরোধ করতে হবে: মেনন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, সাম্প্রদায়িকতা যেখানে মাথাচাড়া দেবে সেখানেই প্রতিরোধ করতে হবে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় বরিশাল নগরের অশ্বিনী কুমার হলে অনুষ্ঠিত বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নবম জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তেব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের বিচার শুরু হওয়ার পর বিএনপি-জামায়াত সহিংসতা শুরু করে দেয়। তারা মানুষ মেরেছে, রেললাইন উপড়ে ফেলেছে, সড়ক ধ্বংস করেছে, এমনকি পুলিশ হত্যা করেছে। এখন সময় এসেছে সাম্প্রদায়িক উগ্র মৌলবাদ প্রতিরোধ করার। তিনি বলেন, বিএনপি-জামায়াত জোট মিলে দেশটা অস্থিতিশীল করতে চেয়েছিল। আন্দোলনের নামে তারা সড়ক, নগর-বন্দর, বৃক্ষ ধ্বংস করেছে। পুড়িয়ে ছাই করে দিয়েছে ৪৫০টি স্কুল।