সাম্প্রদায়িকতা বিরোধী সংগীতানুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা শহরের পৌর পার্কের শহীদ মিনার চত্বরে গতকাল সোমবার সন্ধ্যায় সাম্প্রদায়িকতাবিরোধী সংগীতানুষ্ঠান হয়েছে। জেলা উদীচী শিল্পীগোষ্ঠী এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সিরাজুল ইসলাম, মাহমুদ সাগর, আনোয়ারুল ইসলাম প্রমুখ। কবিতা আবৃত্তি করেন খন্দকার নিপন। এর আগে উদীচী শিল্পীগোষ্ঠী জেলা শাখার সভাপতি জহুরুল কাইয়ুমের সভাপতিত্বে এক আলোচনা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন ফরহাদ আবদুল্যাহ হারুন, মিহির ঘোষ, প্রমদারঞ্জন পাল প্রমুখ।
সভায় বক্তারা মুক্তিযুদ্ধের চেতনায় সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।