সাম্প্রদায়িকতা মুক্তকরণের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) প্রকাশিত চলতি বছরের পাঠ্যপুস্তক সাম্প্রদায়িকতা মুক্তকরণের দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে। সূর্যসারথি খেলাঘর আসর নামের শিশু-কিশোরদের একটি সংগঠনের পক্ষ থেকে এ দাবি তোলা হয়। গতকাল বুধবার এ দাবিতে সংগঠনটির পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে প্রগতিশীল লেখকদের লেখা আবার অন্তর্ভুক্ত করার দাবি করা হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন সূর্যসারথি খেলাঘর আসরের আহ্বায়ক আবদুছ ছালাম, উপদেষ্টা আজিম উদ্দিন মাস্টার, মানছুর আহম্মেদ, শফিউল আলম, রেজাউল করিম এবং মুক্তপায়রা খেলাঘর আসরের সভাপতি আতাউর রহমান প্রমুখ। ইউএনও সিদ্ধার্থ শংকর কুণ্ডু স্মারকলিপি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।