সাম্প্রদায়িকতাবিরোধী জাতীয় সম্মেলন সফল করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ৮ ডিসেম্বর দেশের ১৫ জন বুদ্ধিজীবী আহূত সাম্প্রদায়িকতাবিরোধী জাতীয় সম্মেলন সফল করার জন্য অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাজনৈতিক দল, বিভিন্ন শ্রেণী-পেশার সংগঠন ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি।গতকাল শুক্রবার ওয়ার্কার্স পার্টির সভাপতি রাদেশ খান মেনন ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক এক বিবৃতিতে এই আহ্বান জানান। একই সঙ্গে প্রতিটি জেলায় ওয়ার্কার্স পার্টিকে উদ্যোগী হয়ে এই জাতীয় সম্মেলনের সমর্থনে কর্মসূচি নেওয়ার আহ্বান জানান তাঁরা। বিজ্ঞপ্তি।