সাম্প্রদায়িকতাবিরোধী জাতীয় সম্মেলন ১৩ ডিসেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় অনুষ্ঠিতব্য সাম্প্রদায়িকতা-বিরোধী জাতীয় সম্মেলনের তারিখ পরিবর্তন করা হয়েছে। আয়োজকেরা জানিয়েছেন, ৮ ডিসেম্বরের পরিবর্তে ১৩ ডিসেম্বর ওই সম্মেলন হবে।শিক্ষাবিদ অধ্যাপক আনিসুজ্জামানের নেতৃত্বে দেশের ১৫ জন বিশিষ্ট নাগরিক এই সম্মেলনের আয়োজক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ গতকাল বৃহস্পতিবার রাতে প্রথম আলোকে জানান, মহানগর নাট্যমঞ্চে সকাল ১০টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ওই সম্মেলন অনুষ্ঠিত হবে।