সাম্প্রদায়িকতাবিরোধী জাতীয় সম্মেলন ২৩ ডিসেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় অনুষ্ঠেয় সাম্প্রদায়িকতাবিরোধী জাতীয় সম্মেলনের তারিখ আবার পুনর্নির্ধারণ করা হয়েছে। আয়োজকেরা জানিয়েছেন, ১৩ ডিসেম্বরের পরিবর্তে ২৩ ডিসেম্বর ওই সম্মেলন হবে।দেশের ১৫ জন বিশিষ্ট নাগরিক এই সম্মেলনের আয়োজক। গত বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, ১৩ ডিসেম্বরের এই সম্মেলন ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। তবে সম্মেলনের স্থান ও সময় একই থাকবে। রাজধানীর গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে সকাল ১০টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ওই সম্মেলন অনুষ্ঠিত হবে।আয়োজকদের পক্ষ থেকে দেশের সব সাম্প্রদায়িকতাবিরোধী সংগঠন, ব্যক্তিবর্গকে সম্মেলনে অংশগ্রহণ করে সংহতি জ্ঞাপনের অনুরোধ জানানো হয়েছে।