প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘আমি আশ্বাসের রাজনীতিতে বিশ্বাসী নই। কাজের মাধ্যমেই এলাকা ও দেশের প্রতি আমার আন্তরিকতার প্রমাণ দেব। সাময়িক নয়, দেশের স্থায়ী উন্নয়ন করতে চায় মহাজোট সরকার। যে উন্নয়নের সুফল জনগণ দীর্ঘদিন ভোগ করবে।’গতকাল শুক্রবার সিলেটের বিয়ানীবাজার উপজেলা সফরকালে বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। গতকাল তিনি বিয়ানীবাজারের বাড়ুদা ও তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন, পাতন-আবদুল্লাহপুর এলাকার কৃতী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান এবং বিয়ানীবাজার উপজেলা কমপ্লেক্সে বিভিন্ন পেশাজীবী সংগঠন ও ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন।