প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আহমদকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। গতকাল এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন চেয়ারম্যানের হাতে পৌঁছেছে। ইকবাল আহমদ উপজেলা বিএনপির একাংশের সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য।
ইকবাল আহমদ জানান, ২৩ সেপ্টেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব লুৎফুর নাহার স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। গতকাল রোববার ওই প্রজ্ঞাপনটি তাঁর হাতে পৌঁছেছে। একটি মামলার অভিযোগপত্রভুক্ত আসামি হওয়ার কারণে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে সেখানে উল্লেখ রয়েছে। জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন বরখাস্ত করার বিষয়টি নিশ্চিত করেছেন।