সাময়িক বরখাস্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষার্থীদের যৌন নিপীড়নের অভিযোগে সেই স্কুল শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশের জবাব পাওয়ার পর তদন্ত কমিটি গঠন করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাব্বি মিয়া জানান, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের নির্দেশে গতকাল রোববার শিক্ষার্থীদের যৌন নিপীড়নের অভিযোগে সেই স্কুল শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। এরপর তদন্ত কমিটি গঠন করে অভিযোগের সত্যতা যাচাই করে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত ওই শিক্ষকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বরখাস্ত হওয়ার কথা স্বীকার করে বলেন, ‘কারণ দর্শানোর নোটিশ পেয়েছি। যথাসময়ে জবাব দেওয়া হবে।’ তবে তিনি তাঁর কৃতকর্মের জন্য অনুতপ্ত বলে জানান।