সাময়িক বরখাস্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সরওয়ার কামালকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত বুধবার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব খলিলুর রহমানের সই করা এক স্মারকে এ নির্দেশ দেওয়া হয়। এতে বলা হয়, সরওয়ার কামাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া পেছনের তারিখ উল্লেখ করে সরকারের বাতিল করা প্লটের নকশা অনুমোদন করেছেন।