সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বন বিভাগের গাজীপুরের কালিয়াকৈর রেঞ্জের চন্দ্রা বিট কর্মকর্তা রিয়াজ উদ্দিনকে গত বুধবার সাময়িক বরখাস্ত করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ঘুষ নিয়ে উপজেলার চন্দ্রা এলাকায় বন বিভাগের জমি স্থানীয় লোকদের দখল দেওয়ার অভিযোগে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। কালিয়াকৈরের রেঞ্জার হেলাল উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছেন রিয়াজ উদ্দিন।