সাময়িক বরখাস্ত বিচারক জাবেদ ইমাম জামিন পেয়েছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার সাময়িক বরখাস্ত হওয়া জ্যেষ্ঠ সহকারী জজ জাবেদ ইমাম তাঁর বিরুদ্ধে করা মাদকের মামলায় জামিন পেয়েছেন। গতকাল ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আনিসুর রহমান জামিনের আদেশ দেন। আদালত সূত্র জানায়, গতকালই জাবেদের জামিনের আবেদন করা হয়। তাঁর অনুপস্থিতিতে জামিনের শুনানি হয়। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেনি। আদালত আসামি অসুস্থ এ বিবেচনায় অন্তর্বর্তীকালীন জামিনে মুক্তির আদেশ দেন। গত বছরের ২০ ডিসেম্বর নিউমার্কেট থানার উপপরিদর্শক শফিকুল ইসলাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জাবেদ ইমামের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। তাতে বলা হয়েছে, যশোর সদর থেকে নিজেই মাইক্রোবাস চালিয়ে ৩৪২ বোতল ফেনসিডিল নিয়ে ঢাকায় আসেন জাভেদ ইমাম। ১ ডিসেম্বর ইডেন কলেজের সামনে থেকে ফেনসিডিলসহ তাঁকে আটক করে পুলিশ।আটকের পর নিউমার্কেট থানায় সংবাদ সম্মেলন করে পুলিশ। ২ ডিসেম্বর জাভেদকে গণমাধ্যমের সামনে হাজির করানোর ঘটনায় রমনা জোনের সহকারী কমিশনারসহ পাঁচ পুলিশ কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেন আদালত।