সায়মা ওয়াজেদ ব্যারি ইউনিভার্সিটির সম্মাননা পেলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অবস্থিত ব্যারি ইউনিভার্সিটি অটিজম বিশেষজ্ঞ ও বাংলাদেশের অটিজমবিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান সায়মা ওয়াজেদ হোসেনকে ‘ডিসটিংগুইস্ড এলামনাই অ্যাওয়ার্ডস’ দিয়েছে।
গত ১৯ ফেব্রুয়ারি ফ্লোরিডার মায়ামির ব্যারি ইউনিভার্সিটি মিলনায়তনে এই সম্মাননা দেওয়া হয়। সম্মাননা প্রদান অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং বিশিষ্ট নাগরিকেরা উপস্থিত ছিলেন।
সম্মাননার সাইটেশনে উল্লেখ করা হয়, সায়মা একজন মনোবিজ্ঞানী ও শিশুদের অটিজম বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ের একজন প্রবক্তা। তিনি ব্যারি বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৭ সালে মনোবিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রি, ২০০২ সালে ক্লিনিক্যাল সাইকোলজির ওপর মাস্টার্স ডিগ্রি এবং ২০০৪ সালে স্কুল সাইকোলজির ওপর বিশেষজ্ঞ ডিগ্রি লাভ করেন। বিজ্ঞপ্তি।