সায়েন্স ল্যাবরেটরি এলাকায় বিপণিকেন্দ্রে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় একটি বিপণিকেন্দ্রে আগুন লেগেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়, আজ বৃহস্পতিবার সকাল সোয়া নয়টার দিকে প্রিয়াঙ্গন শপিং সেন্টারের দ্বিতীয় তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে যায়। ইতিমধ্যে তারা আগুন নিয়ন্ত্রণে এনেছে।
আগুন লাগার কারণ প্রাথমিকভাবে জানা যায়নি। এ ঘটনায় কারও হতাহত হওয়ার তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।