সার উত্তোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে সিদ্ধান্ত প্রত্যাহার করে সার উত্তোলন শুরু করেছেন ডিলাররা। কর্তৃপক্ষের সঙ্গে ফলপ্রসূ আলোচনার পর গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে তাঁরা সার উত্তোলন শুরু করেন। পার্বতীপুর বাফার গুদাম থেকে ছেঁড়া, ফাটা বস্তা ও জমাটবাঁধা নিম্নমানের সার সরবরাহের অভিযোগে গত বুধবার দুপুর থেকে সার উত্তোলন বন্ধ রাখেন ৭৪ জন ডিলার। সার ডিলারদের সংগঠন জেলা ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তাপস কুমার সাহা বলেন, ‘দিনাজপুরের পার্বতীপুর বাফার গুদাম (সার সরবরাহের গুদাম) থেকে ছেঁড়া, ফাটা বস্তায় জমাটবাঁধা সার সরবরাহ না করার শর্তে পূর্বের সিদ্ধান্ত প্রত্যাহার করে গতকাল দুপুর থেকে সার উত্তোলন শুরু করেছি আমরা।’ এ নিয়ে গতকাল ‘সার উত্তোলন বন্ধ করেছেন ৭৪ ডিলার’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।