দিনাজপুর ও নীলফামারী জেলার আট উপজেলার ৯৭ জন সার ডিলার নিম্নমান এবং ওজনে কম দেওয়ার অভিযোগ এনে বুধবার থেকে পার্বতীপুর বাফার গুদামের ইউরিয়া উত্তোলন বন্ধ করে দিয়েছেন।ডিলারদের সংগঠন বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সভাপতি এবং নীলফামারী শিল্প ও বণিক সমিতির সভাপতি আবদুল ওয়াহেদ সরকার বলেন, গত মার্চ মাসে দিনাজপুরের দুটি উপজেলা এবং নীলফামারীর ছয় উপজেলায় বরাদ্দ আসা ১১ হাজার ২৭৫ মেট্রিক টন ইউরিয়া উত্তোলন করে আমরা বিপাকে পড়েছি। আমরা বাধ্য হয়ে ময়লাযুক্ত, জমাট বাঁধা, বৃষ্টিতে ভেজা, ছেঁড়াফাটা বস্তা এবং ওজনে কম এসব সারের বস্তা উত্তোলন করি। ভেজা ও জমাট বাঁধা এসব ইউরিয়ার গুণগত মান নিয়ে প্রশ্ন তুলে কৃষকেরা তা নিতে অনীহা প্রকাশ করেন। এতে ডিলার ও কৃষক উভয়ে ক্ষতির সমঞ্চুখীন হচ্ছেন।এ ব্যাপারে বিসিআইসির চেয়ারম্যান এবং কৃষি বিভাগকে লিখিতভাবে জানানো হলেও এর কোনো সুরাহা হয়নি। গত বুধবার চলতি মাসের বরাদ্দ সার উত্তোলন করতে গেলে আবারও একই ধরনের সার দেওয়া হচ্ছিল। নিম্নমানের এসব সার কোনো ডিলার উত্তোলন করবেন না।’পার্বতীপুর বাফার গুদামের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান বলেন, ‘চীন থেকে আমদানির পর দেশের বিভিন্ন স্থানে খোলা আকাশের নিচে অরক্ষিত অবস্থায় সারের বস্তা দীর্ঘদিন স্তূপ করে রাখার ফলে বৃষ্টিতে ভিজে এ অবস্থার সৃষ্টি হয়েছে। ডিলাররা এসব সার নিতে রাজি নন। অথচ চলতি মাসে দিনাজপুরের দুই উপজেলায় ১৫৪ মেট্রিক টন ও নীলফামারী জেলার জন্য এক হাজার ৬৫০ মেট্রিক টন সার বরাদ্দ রয়েছে। ২৫ এপ্রিলের মধ্যে ডিলারদের সার উত্তোলন করতে হবে।’উত্তরাঞ্চল বাফার গুদাম নিয়ন্ত্রণ বগুড়া কার্যালয়ের মহাব্যবস্থাপক আনিছ উদ্দিন এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি।