সার উৎপাদন বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্যাসের চাপ কমে যাওয়ায় গত বৃহস্পতিবার রাতে জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেডে ইউরিয়া সার উৎপাদন বন্ধ হয়ে যায়। কারখানা সূত্রে জানা যায়, রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ করে গ্যাসের চাপ কমে যায় ও বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে কারখানায় উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে যায়। গতকাল শুক্রবার রাত সাড়ে সাতটায় কারখানার মহাব্যবস্থাপক (অপারেশন) রবিউল ইসলাম জানান, গ্যাসের চাপ বাড়লে আবার উৎপাদন শুরু হবে।