সার ও বীজ বরাদ্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় তিস্তার বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সার ও বীজ বরাদ্দ দিয়েছে কৃষি অধিদপ্তর। উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, ২ হাজার ৩১৫ জন কৃষকের জন্য সার ও বীজ বরাদ্দ দিয়েছে কৃষি অধিদপ্তর। উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, এবারের বন্যায় তিস্তা নদীর তীরবর্তী গ্রামগুলোর ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। উপজেলা কৃষি বিভাগ থেকে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা ও তাঁদের পুনর্বাসনের জন্য শাকসবজি ও মাসকালাইয়ের বরাদ্দ করা সার ও বীজ ইতিমধ্যে বিতরণ শুরু করা হয়েছে। এবারের বন্যার ক্ষতি পোষাতে ও কৃষকদের পুনর্বাসনের যে উদ্যোগ সরকার ও কৃষি মন্ত্রণালয় নিয়েছে তা বাস্তবায়ন সম্ভব।