প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের লোহাগাড়ায় গতকাল শনিবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে নয় ইউনিয়নের সাড়ে তিন শ কৃষককে বিনা মূল্যে ধানের বীজ, ইউরিয়া সারসহ কৃষি-উপকরণ বিতরণ করা হয়েছে। এ ছাড়া জমিতে সেচ দেওয়ার জন্য প্রত্যেক কৃষকের ব্যাংক হিসাবে ৪০০ টাকা করে দেওয়া হয়েছে। এ উপলক্ষে উপজেলা মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ আবু রেজা নদভী। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফিজনূর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, নিয়ন্তা বর্মণ, নুরুল আবছার, খোরশেদ আলম চৌধুরী, সালাউদ্দিন হিরু প্রমুখ।