সার ও বীজ বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের কাউখালী উপজেলায় গতকাল বুধবার ২২৫ জন প্রান্তিক কৃষকের মধ্যে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি পুনর্বাসন প্রণোদনা কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষককে ২০ কেজি সার ও গম, ভুট্টা, খেসারি ও মুগের বীজ দেওয়া হয়। এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পিরোজপুর কার্যালয়ের উপপরিচালক আবুল হোসেন তালুকদার, ইউএনও শহীদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. কামরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলী আজম প্রমুখ উপস্থিত ছিলেন।