সার ও বীজ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটায় ৬৫৫ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে ওই সার ও বীজ বিতরণ করা হয়। পাথরঘাটার ভারপ্রাপ্ত ইউএনও ইকবাল হোসেনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান ফাতিমা পারভীন, কালমেঘা ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান আকন মোহাম্মদ শহিদ, উপজেলা কৃষি কর্মকর্তা শিশির কুমার বড়াল প্রমুখ।