সার ও বীজ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রান্তিক চাষিদের মধ্যে প্রণোদনা কর্মসূচির সার ও বীজ বিনা মূল্যে বিতরণ করা হয়েছে। গতকাল রোববার উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিরাজগঞ্জের উপপরিচালক মো. ওমর আলী শেখ। উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আহমেদ এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে ১৩টি ইউনিয়নের ৪ হাজার ৮৮০ জন প্রান্তিক চাষির মধ্যে বীজ ও সার বিতরণ করা হয়।