সার ও বীজ বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক চাষিদের গতকাল মঙ্গলবার বিকেলে সার ও সরিষা বীজ দেওয়া হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আনুষ্ঠানিকভাবে উপজেলা পরিষদ চত্বরে দেবগ্রাম ইউনিয়ন পরিষদের ৮০ জন কৃষককে এক কেজি করে সরিষা বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার দেওয়া হয়। পর্যায়ক্রমে অন্য কৃষকদেরও সার-বীজ দেওয়া হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কিংকর চন্দ্র দাস।