সার ও বীজ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নয়টি ইউনিয়নের ৭০ জন কৃষককে সার, বীজ ও এক হাজার করে টাকা দেওয়া হয়েছে। কৃষকদের মধ্যে প্রদর্শনীর জন্য এ সহায়তা দেওয়া হয়। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা কৃষি দপ্তরের প্রশিক্ষণকেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও ইকবাল আখতার। উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হক মণ্ডল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি