সার ও বীজ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রণোদনা কর্মসূচির আওতায় তিল চাষ করার জন্য কৃষকদের মধ্যে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা কৃষি বিভাগের প্রশিক্ষণকেন্দ্রের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আজাদ রহমান। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত শাহজাদপুর উপজেলা কৃষি কর্মকর্তা মঞ্জু আলম সরকারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীমুন রাজীব, মহিলা ভাইস চেয়ারম্যান এলিজা খান। মোট ২৮০ জন চাষির মধ্যে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ করা হয়।