সার ও বীজ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার আট ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে গতকাল বৃহস্পতিবার সার ও বীজ বরাদ্দ দিয়েছে কৃষি অধিদপ্তর। উপজেলা কৃষি বিভাগ জানায়, ১০০ জন কৃষকের প্রত্যেককে ২০ কেজি সার ও ৫ কেজি করে মুগ ডালের বীজ বরাদ্দ দিয়েছে কৃষি অধিদপ্তর। দুপুরে স্থানীয় উপজেলা শহীদ আফজাল মিলনায়তনে এ সার ও বীজ বিতরণ করা হয়। এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর কুতুবুল আলমের সভাপতিত্বে আলোচনা সভা হয়। বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান রুহুল আমীন, বুড়িমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু সাইদ নেওয়াজ, দহগ্রাম ইউপির চেয়ারম্যান কামাল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা নূর আলম প্রমুখ।