সার কারখানায় উৎপাদন বৃদ্ধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যাসের চাপ নিয়ন্ত্রণ করতে জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত যমুনা সার কারখানায় কমপ্রেশার যন্ত্র স্থাপন করা হয়েছে। এতে কারখানার দৈনিক উৎপাদন ৩০০ থেকে ৪০০ মেট্রিক টন বেড়ে গেছে।
কারখানা সূত্রে জানা গেছে, ২৭ কোটি টাকা ব্যয়ে এ যন্ত্রটি স্থাপন করা হয়। ২০১৪ সালের ২৭ মার্চ কারখানায় যন্ত্রটি স্থাপন করা হয়। গ্যাসের চাপ কম থাকায় উৎপাদন কম হতো। বর্তমানে গ্যাসের লাইনে চাপ কমবেশি করে শতভাগ উৎপাদন উপযোগী রাখতে এ যন্ত্রটি ব্যবহার করা হচ্ছে। এতে দৈনিক উৎপাদন ১ হাজার ২০০ মেট্রিক টন থেকে বেড়ে প্রায় ১ হাজার ৬০০ মেট্রিক টন হয়েছে।