প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যান্ত্রিক ত্রুটির কারণে আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। কারখানার মহাব্যবস্থাপক (উৎপাদন) ওমর খৈয়াম বলেন, গতকাল সোমবার দুপুর ১২টার দিকে কারখানার অ্যামোনিয়া প্ল্যান্টের বয়লারে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় উৎপাদন বন্ধ হয়ে যায়। স্থানীয় প্রকৌশলীরা মেরামতকাজ শুরু করছেন। শেষ হতে দুই দিন সময় লাগতে পারে। কারখানায় প্রতিদিন গড়ে ১ হাজার ২০০ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন হয়। প্রতি টন সারের বাজারমূল্য ১৪ হাজার টাকা। চলতি অর্থবছরে কারখানার আড়াই লাখ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। তবে ঘন ঘন উৎপাদন বন্ধ থাকায় লক্ষ্যমাত্রা অর্জন না হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।