প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৫ দিন বন্ধ থাকার পর জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গতকাল রোববার যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেডে উৎপাদন শুরু হয়েছে। ১৪ জানুয়ারি কারখানার ইউটিলিটি প্ল্যান্টের বয়লারের ছিদ্র ও অ্যামোনিয়া প্ল্যান্টের প্রাইমারি রিফরমার টিউব মেরামতের জন্য কারখানাটি বন্ধ করে কর্তৃপক্ষ। যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেড (জেএফসিএল) সূত্র জানায়, ২০১৬-১৭ অর্থবছরে ৩০ জুন পর্যন্ত বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থা (বিসিআইসি) কারখানাটিকে চার লাখ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদনের লক্ষ্যমাত্রা বেঁধে দেয়। ১৪ জানুয়ারি পর্যন্ত কারখানায় ২ লাখ ১৩ হাজার মেট্রিক টন সার উৎপাদন হয়েছে। কারখানার ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহবুবা সুলতানা বলেন, ত্রুটি মেরামত শেষে গতকাল কারখানায় সার উৎপাদন শুরু হয়েছে।